শিক্ষক নেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আবেদন শেষ ১৭ জুন

০২ জুন ২০২১, ০১:০০ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

জরুরি ভিত্তিতে শিক্ষক পদ জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করত পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক।

পদের সংখ্যা: মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: প্রত্যেকটি পদের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। বিস্তারিত শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

বেতনস্কেল: অধ্যাপক পদে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা, সহযোগী অধ্যাপক ৫০,০০০- ৭১,২০০ টাকা এবং সহকারী অধ্যাপক পদে ৩৫,৫০০- ৬৭,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আবেদনে আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত দরখাস্ত রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ৭ সেট আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র https://bup.edu.bd/careers এই ঠিকানায় পাওয়া যাবে।

আবেদন ফি: ৭০০ টাকা

আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬