নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে

০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৪ PM
জাতীয় সংসদে আজ সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক

জাতীয় সংসদে আজ সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক © ফাইল ফটো

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নকল নবিশদের চাকরি সরকারিকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে বলেও জানান তিনি। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে বর্তমানে কর্মরত নকল নবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। তাদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। নকল নবিশদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অচিরেই তা বাস্তবায়িত হবে বলেও জানান তিনি।

এসময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বেলেন, ৫৮ কার্যদিবসের মধ্যে ভার্চুয়াল আদালতে এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৭২ হাজার ২২৯ জনকে জামিন দেওয়া হয়েছে।

চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬
এবার চন্দ্র অভিযানে নামছে পাকিস্তান, দুর্গম দক্ষিণ মেরুতে প…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬