রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমসিকিউয়ের ফল প্রকাশ

০৯ নভেম্বর ২০২০, ১২:২৮ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত তিন ব্যাংকের (সোনালী, জনতা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১৬ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় পূর্ণমান ২০০ নম্বর। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিলের বাংলাদেশ ব্যাংক কলোনির বাংলাদেশ ব্যাংক হাইস্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৩১ অক্টোবর ‘অ্যাসিসস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ ২১টি শূন্য পদে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করতে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশ করা ফলাফল জানতে ক্লিক করুন

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950