৬৩৩ অফিসার পদে জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

১৫ অক্টোবর ২০২০, ১১:৩৩ AM
৬৩৩ অফিসার পদে জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা

৬৩৩ অফিসার পদে জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা © সংগৃহীত

জনতা ব্যাংক লিমিটেডের ‘অফিসার (ক্যাশ)’ পদের এমসিকিউ পরীক্ষার নতুন সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের সংশোধিত তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে আগামী ৩১ অক্টোবর (শনিবার)।

রাজধানীর ঢাকার ১৩ টি কেন্দ্রে ওই দিন সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। ২০১৬ সাল ভিত্তিক ৬৩৩টি শূন্য পদে আবেদনকারী প্রার্থীরা ১ ঘণ্টা ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দেবেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ (ত্রিশ) মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস, প্রবেশপত্রের একাধিক কপি বা কোনো অতিরিক্ত কাগজ নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন না। মাস্ক পরিধান ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
বদলি আদেশ ‘রহস্যজনকভাবে’ স্থগিত, ‘টাকার খেলায়’ হৃদরোগ হাসপা…
  • ১৪ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা 
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬