অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৪, আবেদন এইচএসসি পাসেও

১২ মার্চ ২০২৬, ০৭:৩৩ PM
১৩ ক্যাটাগরির পদে ৫৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বিআইডব্লিউটিএতে

১৩ ক্যাটাগরির পদে ৫৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বিআইডব্লিউটিএতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১৬তম গ্রেডে ১৩ ক্যাটাগরির পদে ৫৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১০ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৩ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ);

পদের নাম: ১৩টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ৫৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪-১০ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ১১-১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৩ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিআইডব্লিউটিএর অফিশিয়াল ওয়েবসাইট

দুর্নীতির মামলায় কাস্টমসের ১১ কর্মকর্তার জামিন বাতিল, কারাগ…
  • ১২ জুলাই ২০২৬
বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করল সিআইডি
  • ১২ জুলাই ২০২৬
প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন হয়নি 
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তির টাকা দ্বিগুণ হচ্ছে
  • ১২ জুলাই ২০২৬
দীর্ঘ আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল…
  • ১২ জুলাই ২০২৬
সেপ্টেম্বরের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি, বিলম্ব …
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence