রবি ও বুয়েট ক্যারিয়ার ক্লাবের সমঝোতা

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৩ PM
রবি এবং বুয়েট ক্যারিয়ার ক্লাবের সমঝোতা স্মারক সই

রবি এবং বুয়েট ক্যারিয়ার ক্লাবের সমঝোতা স্মারক সই © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত পরামর্শ দেয়ার লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি এবং বুয়েট ক্যারিয়ার ক্লাব।

রবি’র হেড অব হিউম্যান রিসোর্সেস মো. ফয়সাল ইমতিয়াজ খান এবং বুয়েট ক্যারিয়ার ক্লাবের মডারেটর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোয়িয়েট প্রফেসর ড. তানভীর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। এসময় রবি’র রিসোর্সিং’র ভাইস প্রেসিডেন্ট মো. জাভেদ পারভেজ এবং বুয়েট ক্যারিয়ার ক্লাব’র প্রেসিডেন্ট কাজী এনামুল হক উপস্থিত ছিলেন।

এ সমঝোতার ফলে বুয়েট ক্যারিয়ার ক্লাব’র সাথে সহযোগিতার ভিত্তিতে ক্যারিয়ার সম্পর্কিত কর্পোরেট অনুষ্ঠান, সেমিনার ও পরামর্শ প্রদান, ক্যাম্পাসে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা, শিক্ষানবীশ নেয়ার সুযোগ, পরীক্ষামূলক সাক্ষাৎকারের আয়োজন, দক্ষতা বৃদ্ধি কর্মসূচি, প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং অন্যান্য অভ্যন্তরীণ কর্মসূচি পরিচালনার সুযোগ পাবে রবি।

রবি সম্পর্কে:

এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোরায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেয়ার জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। রবিতে ভারতী এয়ারটেল ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড এবং এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের আশিংক মালিকানা রয়েছে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬