দেশে কর্মরত বিদেশিদের মধ্যে শীর্ষে চীনারা, দ্বিতীয় ভারতীয়

১৩ জুন ২০২৩, ০৬:৪৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
পদ্মা সেতুর নির্মাণ কাজে চীনা কর্মীরা

পদ্মা সেতুর নির্মাণ কাজে চীনা কর্মীরা © ফাইল ছবি

ওয়ার্ক পারমিট নিয়ে বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক, তারপরের অবস্থানে রয়েছে ভারতীয়রা।

আজ মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংসদে এই তথ্য জানিয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আরও পড়ুন:প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি লড়বে ৮ ভর্তিচ্ছু

তিনি আরও জানান, বাংলাদেশে ২১ হাজারের মতো বিদেশি নানা কাজে যুক্ত রয়েছেন। এই বিদেশিরা নানা উন্নয়ন প্রকল্প, শিল্পকারখানা,আইএনজিও, এনজিওসহ বিভিন্ন সংস্থায় কাজ করছেন। বিদেশিদের মধ্যে ৬ হাজার ৭৫ জন চীনা, ৫ হাজার ৮৭৬ জন ভারতীয়, ২ হাজার ৪৬৮ জন রুশ, ১ হাজার ২৪৬ জন শ্রীলঙ্কান, ৯২৪ জন দক্ষিণা কোরিয়ান, ৫৫৭ জন জাপানি, ৪১৬ জন পাকিস্তানি, ৪৬০ জন ফিলিপিনো, ৩৯৯ জন থাই, ৩৭৮ জন বেলারুশিয়ান, ২৬৯ জন কাজাখ, ১৬৮ জন আমেরিকান, ১৩৯ জন কোরিয়ান, ১২৩ জন মালয়েশিয়ান, ১০৮ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬