বিদ্যুৎ বিভাগের সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

০৪ মার্চ ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের ১০ম গ্রেডভুক্ত সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

এই পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ ২০২৩। বুধবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদের মৌখিক পরীক্ষা ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: কোচিং সেন্টারের পিকনিক বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা না থাকায় এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় ২৫ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রার্থীদের সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রার্থীদের অবশ্যই মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানতে ক্লিক করুন এখানে

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬