আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বার্ষিক বেতন ১৩ লাখ

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
কমিউনিকেশন অ্যাসোসিয়েট

কমিউনিকেশন অ্যাসোসিয়েট © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কমিউনিকেশন অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন

পদের নাম: কমিউনিকেশন অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশনস, সাংবাদিকতা, পাবলিক রিলেশনস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কমিউনিকেশন, প্রিন্ট ও ব্রডকাস্ট মিডিয়া, পাবলিক রিলেশন বা ইন্টারেকটিভ ডিজিটাল মিডিয়ায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো বেসরকারি সংস্থায় মিডিয়া প্রমোশন ও লিয়াজোঁর অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া ফিচার, রিসার্চ, প্রেস রিলিজ, ওয়েবসাইট কনটেন্ট ম্যানেজমেন্ট, গ্রাফিকস, ফটোগ্রাফি, অ্যানিমেশন ও লাইভ স্ট্রিমিংয়ে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। 

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

বেতন: বছরে ১১ লাখ ৩৮ হাজার ২৮৪ থেকে ১৩ লাখ ২ হাজার ৩০০ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পারিবারিক কাজে জরুরি ছুটি ১০ দিন, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, ৫ মাস মাতৃত্বকালীন ও ১০ দিন পিতৃত্বকালীন ছুটি, বছরে একটি উৎসব বোনাস, যোগাযোগ ভাতা মাসে ২ হাজার ৫০০ টাকা, কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসুবিধা, প্রশিক্ষণ ও বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৩

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬