রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ দেবে বিআইডিএস

১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
রিসার্চ অ্যাসোসিয়েট

রিসার্চ অ্যাসোসিয়েট © প্রতীকী ছবি

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এই প্রতিষ্ঠানে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নবম গ্রেডে সাতজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ৭টি

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের গ্রেডে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তরে একটি প্রথম শ্রেণি/সমমানের গ্রেডসহ অন্যান্য বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৪ হাজার।

অভিজ্ঞতা: বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ জার্নাল স্ট্যান্ডার্ডের একটি গবেষণা প্রকাশনা থাকলে ও গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে নির্ভুলভাবে পূরণ করে [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ/মার্কশিট পাঠানোর প্রয়োজন নেই।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ, ২০২৩

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬