পার্টনারশিপ ম্যানেজার নেবে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, বেতন প্রায় ২ লাখ

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
গ্র্যান্টস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার

গ্র্যান্টস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ। সংস্থাটি তাদের ঢাকা অফিসে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ

পদের নাম: গ্র্যান্টস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্বদ্যালয় হতে অ্যাকাউন্টিং, বিজনেস বা ফাইন্যান্সে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএ সিসি (অ্যাপ্লিকেশন লেভেল) সনদ থাকতে হবে। 

অভিজ্ঞতা: কোনো আন্তর্জাতিক সংস্থায় ফাইন্যান্স অ্যান্ড গ্র্যান্ট ম্যানেজমেন্টে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। বেসরকারি সংস্থা বা প্রাইভেট সেক্টরে ম্যানেজমেন্ট সাপোর্টিং/মনিটরিং/ক্যাপাসিটি বিল্ডিংয়ে অভিজ্ঞ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: হেড অফিস, ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৫৬,৯৭২ থেকে ১,৭৬,৫৭২ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্য বিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারে গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত সাত কলেজর কর্মচারীদের…
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও
  • ০৯ নভেম্বর ২০২৬
নামের মিল থাকায় বিনা অপরাধে এক বছর ধরে কারাগারে আরেক আলমাছ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে যা বললেন পররাষ্ট্র সচিব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950