একাধিক শিক্ষক নেবে বুয়েট, বেতন সর্বোচ্চ ৭১ হাজার

০৫ ডিসেম্বর ২০২২, ০৮:১৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ ও ইনস্টিটিউটে প্রভাষক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৬ ডিসেম্বর। 

১. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ১ (স্থায়ী)
বিভাগ: নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

২. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ২ (স্থায়ী)
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

৩. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ২ (১টি স্থায়ী ও ১টি অস্থায়ী)
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৪. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ১ (অস্থায়ী)
বিভাগ: যন্ত্রকৌশল বিভাগ
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৫. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ১ (অস্থায়ী)
বিভাগ: বস্তু ও ধাতব কৌশল বিভাগ
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

আরও পড়ুন: ১ লাখ বেতনে কোস্ট ফাউন্ডেশনে চাকরি

৬. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ১ (অস্থায়ী)
বিভাগ: কেমিকৌশল বিভাগ
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৭. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ১ (অস্থায়ী)
ইনস্টিটিউট: ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদন যেভাবে: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। বুয়েটের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি: সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য ১,০০০ টাকা এবং অন্যান্য পদে আবেদনের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা। 

অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় দোকান-শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে…
  • ০৩ এপ্রিল ২০২৬
মানব পাচার চক্রে জড়িত চার রোহিঙ্গা গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
এক সেমিস্টারে ফি বাড়ল ৩ গুণ, ভিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ টিটি …
  • ০৩ এপ্রিল ২০২৬
শফিকুল ইসলাম মাসুদের আসনে প্রায় ২০০ বস্তা চাল ‘আত্মসাৎ’, যা…
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ০৩ এপ্রিল ২০২৬
‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’
  • ০৩ এপ্রিল ২০২৬