প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্পে বরাদ্দ ৫ হাজার ৫৩ কোটি টাকা

০৪ জুন ২০২১, ১০:৫৯ AM
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা © ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার ৫৩ কোটি ৯৮ লাখ টাকা। এবারের বাজেটে বরাদ্দ পাওয়া ১০ মেগা প্রকল্পের মধ্যে এটির অবস্থান তিন নাম্বারে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাজেট বক্তৃতার লিখিত কপি থেকে এ তথ্য জানা যায়।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭১ হাজার ৯৫৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৬৬ হাজার ২০৭ কোটি টাকা।

আরো পড়ুন শিক্ষায় ৮ শতাংশ বাড়িয়ে ৭১ হাজার ৯৫৩ কোটি বরাদ্দের প্রস্তাব

বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এবারের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ব্যয়ের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আনা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে ২৪ হাজার ৬৫২ কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য উন্নয়ন বরাদ্দ ১৪ হাজার ৩২০ কোটি টাকা। ২ হাজার ৩১০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ২২ কোটি টাকা।

এবার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

আরো পড়ুন এবার প্রাথমিকে বরাদ্দ ২৬ হাজার ৩১১ কোটি টাকা

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬