খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির দায়িত্বে ড. হান্নান-আসাদুর

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ PM
ড. এম এ হান্নান ও মো. আসাদুর রহমান

ড. এম এ হান্নান ও মো. আসাদুর রহমান © সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে নতুন দুই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। এক অফিস আদেশের মাধ্যমে ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নানকে পরিচালক এবং ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আসাদুর রহমানকে অতিরিক্ত পরিচালক করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, আইকিউএসির পরিচালক ড. নৌশিন জাহান ও অতিরিক্ত পরিচালক মো. জহরুল ইসলামের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে দুই শিক্ষককে ওই দুটি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথা ভাবেন

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নানকে আইকিউএসি এর পরিচালক এবং ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আসাদুর রহমানকে অতিরিক্ত পরিচালক করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬