বাকৃবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৬ মার্চ, দু’দিন পর ক্লাস শুরু

১১ মার্চ ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
বাকৃবি

বাকৃবি © সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ (ওরিয়েন্টেশন) ও ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৬ মার্চ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন কেন্দ্রীয় মিলনায়াতনে অনুষ্ঠিত হবে। এর দুইদিন পর ১৯ মার্চ থেকে সকল অনুষদের ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: আরও ৪০ লাখ গৃহহীনকে ঘর করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সাথে ২২ মার্চের মধ্যে সকল অনুষদীয় ও আবাসিক হলসমুহে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এছাড়া অনুষদীয় ও হলভিত্তিক ওরিয়েন্টেশনের তারিখ স্ব-স্ব অনুষদ ও আবাসিক হলসমূহ প্রকাশ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও ২৬ ফেব্রুয়ারি থেকে ২০২৩ ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু গত ২০ ফেব্রুয়ারি হঠাৎ করেই অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়।

ট্যাগ: বাকৃবি
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ২০ অক্টোবর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬