মধ্যরাতে বাকৃবি ছাত্রীদের সড়ক অবরোধ

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
পানি ও আবাসন সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছে বাকৃবি ছাত্রীরা

পানি ও আবাসন সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছে বাকৃবি ছাত্রীরা © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পানি ও আবাসন সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছে বেগম রোকেয়া হলের সাধারণ ছাত্রীরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বেগম রোকেয়া হলের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন হলের প্রায় ৫০ জন ছাত্রী।

শিক্ষার্থীরা লিখিত অভিযোগে বলেন, দীর্ঘদিন ধরে পানি ও আবাসন সমস্যার সম্মুখীন হচ্ছে বেগম রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানে দফায় দফায় হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এছাড়া হল প্রভোস্টকে হলের অফিসে কখনোই পাওয়া যায় না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

অভিযোগে আরও বলা হয়েচে, এর আগেও সিটের সমস্যা নিয়ে বেশ কয়েকবার আন্দোলনে নামা হয়েছে। আন্দোলনের মীমাংসায় সিদ্ধান্ত হয়েছিল, লেভেল-৩ এর শিক্ষার্থীদের আগে সিট দেওয়া হবে। এরপর লেভেল-২ শিক্ষার্থীদের দেওয়া হবে। কিন্তু এ আশ্বাসের অনেক দিন পেরিয়ে গেলেও কার্যত কোনো সমাধানের দেখা মেলেনি।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, হলের ছাদে প্রধান পাইপের ভালভ বন্ধ থাকায় পানি সরবরাহ বন্ধ ছিল। এ সমস্যার সমাধান করা হয়েছে এবং এখন পানি চলমান রয়েছে। আর হলের আসন সংখ্যা সীমিত হওয়ায় সবাইকে সিট দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী ১২ ফেব্রুয়ারি বিশ্বদ্যিালয়ের সমাবর্তনের পর যে কয়টি আসন ফাঁকা আছে সেগুলো মেধা অনুযায়ী বিন্যস্ত করে দেওয়া হবে।

এ ব্যাপারে আগামীকাল হলের হাউজ টিউটরদের সঙ্গে বসে একটি তালিকা তৈরি করবেন এবং তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের আসন দেওয়া হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালরেয়র প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, যেহেতু বিষয়টি হলের অভ্যন্তরীণ সমস্যা, তাই এর সমাধান করার দায়িত্ব হল প্রভোস্টের। হল প্রভোস্ট সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এর সমাধান করবেন।

রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জুলাই ঐক্যের
  • ১৩ মার্চ ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালির ই…
  • ১৩ মার্চ ২০২৬
ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১
  • ১৩ মার্চ ২০২৬
অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোচার চলছে
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর গ্রামের বাড়িতে নাসিরুদ্দীন পা…
  • ১৩ মার্চ ২০২৬
নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ‘টিউশন মিডিয়া’ আনল ছাত্রদল
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081