স্বাভাবিক হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট

০৩ মে ২০২৬, ১১:৪৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সৃষ্ট সার্ভার জটিলতা কেটে গেছে। রোববার (৩ মে) রাত ১০টার পর থেকে ভর্তির ওয়েবসাইট স্বাভাবিক হয়ে আসে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের ফলাফল দেখতে পারছেন।

ফল প্রকাশের পরপরই অতিরিক্ত ব্যবহারকারীর চাপে ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না অধিকাংশ ভর্তিচ্ছু। এতে করে সারাদেশের লাখো শিক্ষার্থী ভোগান্তিতে পড়েন এবং দীর্ঘ সময় ধরে উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন।

এর আগে সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থীর প্রবেশের কারণে সাময়িক এই সমস্যা তৈরি হয়েছে এবং রাত ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক হবে।

তার সেই বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের পর থেকেই ওয়েবসাইটে চাপ কমে আসে এবং ধীরে ধীরে সার্ভার স্বাভাবিক হয়। বর্তমানে শিক্ষার্থীরা সহজেই লগইন করে তাদের ফলাফল দেখতে পারছেন।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা পর্যন্ত সার্ভারে ঢুকতে না পেরে তারা দুশ্চিন্তায় ছিলেন। তবে রাত ১০টার পর থেকে ওয়েবসাইট সচল হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।

প্রসঙ্গত, দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। প্রকাশিত ফল অনুযায়ী, এবার পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ৫ মে থেকে ১৭ জুনের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। এছাড়া ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে।

বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ…
  • ২২ জুলাই ২০২৬
জুলাইয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয়ক…
  • ২২ জুলাই ২০২৬
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত…
  • ২২ জুলাই ২০২৬
খাল পুনঃখননে চাঁদপুরের কৃষকদের মাঝে ফিরছে স্বস্তি
  • ২২ জুলাই ২০২৬