চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

১০ জানুয়ারি ২০২৬, ১২:২৭ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ১২:২৯ PM
চবি ভর্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র

চবি ভর্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হয় এবং বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে ১ ঘণ্টা পর বেলা ১২টা ১৫ মিনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চবির ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৩ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিয়েছেন ২১ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১৪ হাজার ৩১৫ জন শিক্ষার্থী।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ছাড়া) মোট সাধারণ ৬৯০টি। এ ইউনিটে আবেদন করেছিলেন ৬৯ হাজার ২৮৯ শিক্ষার্থী। এবার কলা অনুষদভুক্ত এই ইউনিটে ভর্তি হতে আসন প্রতি লড়েছেন ১০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এই উপ- ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬