ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল নিয়ে যা বললেন ডিন

০৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ চলছে। তবে ফলাফল প্রকাশের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তৈয়েবুর রহমান আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষার খাতা দেখার কাজ এখনো শেষ হয়নি। আরও কিছুটা সময় লাগবে। পরীক্ষার খাতা দেখা শেষ হলে ও পরীক্ষার ফলাফল প্রস্তুত করার পর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানিয়ে দেয়া হবে কখন প্রকাশ হতে পারে।’

জানা গেছে, ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। গত ১৩ ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ কাল

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬