মেডিকেলে মেধা তালিকায় সেরা দশ যারা

১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২১ PM
জাতীয় মেধায় শীর্ষ ১০ জন

জাতীয় মেধায় শীর্ষ ১০ জন © টিডিসি সম্পাদিত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ। এরমধ্যে মেধা পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তীব্র এ প্রতিযোগিতায় জাতীয় মেধায় শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করা হল।

সেরা দশ হলেন যারা—প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের জাহাঙ্গীর আলম শান্ত। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হলি ক্রস কলেজের তাসনিয়া তৌফিক নাবিহা তার প্রাপ্ত নম্বর ৯১।  তৃতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম কলেজের তাহমিদুল আলম। তার প্রাপ্ত নম্বর ৯০.৭৫।

চতুর্থ স্থান অর্জন করেছেন চট্টগ্রাম কলেজের মিশকাতুল জান্নাত সাদিয়া। মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছেন একই কলেজের মো. ফারদিন হোসাইন। 

ষষ্ঠ স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মোহাম্মদ মিনহাজুল হক। একই কলেজ থেকে সপ্তম ও অষ্টম স্থান অধিকার করেছেন সৈয়দ মাজেদুল ইসলাম ও আরাফাত রোহান।

আরও পড়ুন: দৈনিক কত ঘণ্টা পড়তেন মেডিকেলে প্রথম হওয়া শান্ত?

নবম স্থান অধিকার করেছেন খুলনার সরকারি এম. এম. সিটি কলেজের দীপন দেবনাথ। এবং দশম স্থান অধিকার করেছেন উত্তরা হাই স্কুল এন্ড কলেজের তাসনোভা তাসনিম ঊষা।

এবারের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)। 

ফলের পরিসংখ্যান মতে, এবারে মেডিকেল ভর্তির ফলে এক তৃতীয়াংশই সেকেন্ড টাইমার। তাছাড়া ৮৮ জন পরীক্ষার্থী গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত রয়েছে।

জানা গেছে, কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮৫০ জন ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। আর ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী সেকেন্ড টাইমার।

ফাইনালে ওঠার রাতে লামিন ইয়ামালের বাড়িতে ডাকাতির চেষ্টা
  • ১৬ জুলাই ২০২৬
ডিমের মধ্যে সাদা সুতোর মতো অংশটি খাওয়া কতটুকু নিরাপদ?
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে হারানো মহাকাব্যিক জয় যাকে উৎসর্গ করলেন মেসি
  • ১৬ জুলাই ২০২৬
‘তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না’—মেসিদের জয়ের আগে-পরে পরীমন…
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় ২ সাংবাদিক…
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই শহীদ দিবস আজ
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence