মেডিকেল ভর্তির ফল: অপেক্ষা করতে হবে আরও এক ঘণ্টার বেশি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সভা এখনও চলছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ সভা শুরুর পর এখনও চলছে। আর অন্তত এক ঘণ্টা পর সভা শেষ হলে ফলাফল প্রকাশের বিষয়ে তথ্য জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।

রবিবার বেলা সাড়ে ৩টার দিকে সভায় উপস্থিত অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মিটিং শেষ হতে আরও এক ঘণ্টা লাগতে পারে। এরপর ফলাফল দিতে পারব বলে আশা করছি।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফল প্রস্তুত, ফলাফলের সারসংক্ষেপ রেডি করতে কিছুটা সময় লাগছে। ফল প্রকাশ করতে আর দুই ঘণ্টাও সময় লাগবে না।’

সূত্র জানায়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় বসেছেনে। এতে মিটিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান উপস্থিত রয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষার সচিব, দুজন যুগ্ম সচিব, অধিদপ্তরের ডিজি, এডিজি (চিকিৎসা শিক্ষা), পরিচালক (চিকিৎসা শিক্ষা) আর বুয়েট-ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধি উপস্থিত আছেন। 

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন রবিবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে আশা করছি, দুপুর নাগাদ প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ হলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। উত্তীর্ণ শিক্ষার্থীরাও জানতে পারবেন।’

পরে দুপুরে ঘণ্টা দুয়েকের মধ্যে মেডিকেলের রেজাল্ট প্রকাশ হতে পারে বলে জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।’

আরও পড়ুন: মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল নিয়ে সভায় কর্মকর্তারা

অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বুয়েট এবং ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ করতে হচ্ছে। রবিবার দুপুরের পর ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী।’

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পরীক্ষায় ৯৮.২২ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১.৭৮ শতাংশ।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬