ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ অক্টোবর

১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ PM
ঢবি ভর্তি পরীক্ষা

ঢবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে। এদিন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। 

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত মতে, ভর্তি পরীক্ষার অবেদন শুরু হবে ২৯ অক্টোবর। চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 সিদ্ধান্ত মতে, ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থায়ী কমিটির বৈঠক শেষে ছাত্রদলের কমিটি নিয়ে দুঃসংবাদ দিলেন…
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬