১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা

৩১ জুলাই ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৯:১৪ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী তার Student Panel-এর বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। 

আরও পড়ুন: ডাকসু-জাকসু-রাকসু নির্বাচন সেপ্টেম্বরে, অন্যগুলো কবে?

মূল নম্বরপত্রসমূহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তা নিজ দায়িত্বে সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। আগামী ১১ আগস্ট হতে জিএসটি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬