১৯ বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ধাপে ভর্তির সুযোগ আজ শেষ হচ্ছে

২৭ জুলাই ২০২৫, ০৮:৪৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসসি গুচ্ছভূক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম ও সর্বশেষ পর্যায়ে ভর্তির সুযোগ আজ রবিবার (২৭ জুলাই) শেষ হচ্ছে। শনিবার (২৬ জুলাই) ফি জমাদানের সময় শেষের পর আজ কাগজপত্র জমা দিয়ে প্রাথমিক ভর্তি পরীক্ষা সম্পন্ন করনা যাবে। পঞ্চম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া গত ২৫ জুলাই জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রাথমিক ভর্তি ও ফি প্রদানের সময় ছিল ২৫ জুলাই দুপুর ১২টা হতে ২৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর মূল কাগজপত্র জমা দিতে হবে ২৬ জুলাই সকাল ১০টা হতে ২৭ জুলাই বিকাল ৩টার মধ্যে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জিএসটি গুচ্ছভুক্ত যে কোনও বিশ্ববিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন নিম্নলিখিত সতর্কতার সাথে লক্ষ্যনীয়: প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না।

আরও পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনের পাঁচ গুণ শিক্ষার্থী রেখে ফলাফল প্রকাশ

প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে (যেখানে মূল কাগজপত্র জমা আছে) আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে। পরবর্তীতে জিএসটি-এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় Stop All Migration সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অন্যদিকে Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগসমূহ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ Online Admission Guideline -এ পাওয়া যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9