গুচ্ছের ‘এ’ ইউনিটে সেরা তিন যারা 

১৩ মে ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটের পর থেকে ফলাফল ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছুরা লগইন করে ফল জানতে পারবেন। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিন বিকেল ৩টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহ্বায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। 

জানা গেছে, প্রকাশিত ফলে ৮৪.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সানজিদা আক্তার উর্মি। তিনি ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। এছাড়াও ৮৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন আবু সায়েম লিয়ন। তিনি দিনাজপুর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। ৮২.৭৫ পেয়ে তৃতীয় হয়েছেন যশোর বোর্ডের সাব্বির রহমান।

আরো পড়ুন: গুচ্ছের ‘এ’ ইউনিটের পাসের হার ৪৫.৭৪, ফল দেখুন এখানে

এই  ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ  ২৫ হাজার ৫৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪২৫ জন (শতকরা ৪৫ দশমিক ৭৪ শতাংশ) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১২৮ জন ( শতকরা ৫৪ দশমিক ২৬ শতাংশ)। এবার অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১৬১ জন  (শতকরা ১২ দশমিক ০২ শতাংশ)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। 

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’,  ২ মে, ‘বি’ এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে। 

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950