কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে আজ স্পট অ্যাডমিশন

২০ জুলাই ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৮:১৭ AM
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্পট অ্যাডমিশন নেওয়া হবে। শূন্য আসনে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকাও ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আজ রবিবার (২০ জুলাই) নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। এর আগে নবম মাইগ্রেশনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তিকৃত শিক্ষার্থীদের ৯ম মাইগ্রেশনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একই শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ২০ জুলাই স্পট অ্যাডমিশনের জন্য নির্বাচিত তালিকাও দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করার সময় শেষ হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব শিক্ষার্থী ইতোমধ্যে ১ম, ২য় ও ৩য় ধাপে অনলাইনে ১০ হাজার টাকা জমা দিয়ে মাইগ্রেশনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ১৬ ও ১৭ জুলাই তারিখের মধ্যে তাদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করতে বলা হয়।

আরও পড়ুন: বিসিএস প্রশ্নপত্রের নিরাপত্তায় আধুনিক লকার, থাকছে না কর্মকর্তাদের সংশ্লিষ্টতা

অপেক্ষমাণ তালিকা থেকে অনস্পট ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আজ রবিবার (২০ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শূন্য আসনের জন্য প্রকাশিত তালিকা ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950