কৃষি গুচ্ছ: নবম মাইগ্রেশন ও অন-স্পট ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ

১৮ জুলাই ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৯:৪৪ AM
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নবম মাইগ্রেশনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে স্পট অ্যাডমিশনের জন্য নির্বাচিতদের তালিকাও ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই (রবিবার) নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তিকৃত শিক্ষার্থীদের ৯ম মাইগ্রেশনের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একই শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ২০ জুলাই স্পট অ্যাডমিশনের জন্য নির্বাচিত তালিকাও দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করার সময় শেষ হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব শিক্ষার্থী ইতোমধ্যে ১ম, ২য় ও ৩য় ধাপে অনলাইনে ১০ হাজার টাকা জমা দিয়ে মাইগ্রেশনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ১৬ ও ১৭ জুলাই তারিখের মধ্যে তাদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করতে বলা হয়।

আরও পড়ুন: শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নে প্রকৃত উদ্যোগ এখনও নেই 

অপেক্ষমাণ তালিকা থেকে অনস্পট ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ২০ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রকাশিত তালিকা ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9