কৃষি গুচ্ছে ভর্তি: অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সময়সূচি ঘোষণা

১৬ জুলাই ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:২৫ AM
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৮ম মাইগ্রেশনের ফলাফল এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সংক্রান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সব শিক্ষার্থী ইতোমধ্যে ১ম, ২য় ও ৩য় ধাপে অনলাইনে ১০ হাজার টাকা জমা দিয়ে মাইগ্রেশনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ১৬ ও ১৭ জুলাই তারিখের মধ্যে তাদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র (মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটার সনদ) জমা দিয়ে ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: ববির পরীক্ষায় নিম্নমানের উত্তরপত্র, ফাটা-ফুটো কাগজে লিখতে ঝক্কি

এরপর অটোমাইগ্রেশন শেষে শূন্য আসনগুলোর বিপরীতে অনস্পট ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। শূন্য আসনের তিনগুণ শিক্ষার্থীর এই অপেক্ষমাণ তালিকা আগামী ১৮ জুলাই প্রকাশ করা হবে। অপেক্ষমাণ তালিকা থেকে অনস্পট ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬