গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

০৮ জুলাই ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০৯ AM
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত লোগো

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত লোগো © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ১০ জুলাই পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে। প্রাথমিক ভর্তি ফি (অনলাইনে পরিশোধযোগ্য) ৮ জুলাই দুপুর ১২টা থেকে ৯ জুলাই রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ৯ জুলাই সকাল ১০টা থেকে ১০ জুলাই বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে, এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না। প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে (যেখানে মূল কাগজপত্র জমা আছে) আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে। 

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘স্টপ অল মাইগ্রেশন’ সম্পন্ন করলে, সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অন্যদিকে ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সম্পন্ন করলে বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগগুলো ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। ভর্তি পদ্ধতি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950