রাবির ‘এ’ ইউনিটের তৃতীয় মেধাতালিকা প্রকাশ

২৭ জুন ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১৬ জুন থেকে ২৩ জুনের মধ্যে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন (দ্বিতীয় মাইগ্রেশন)-এর তালিকা প্রকাশ করা হলো। একই সাথে শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর-এর ভিত্তিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হলো। 

আগামী ৩০ জুন ও ১ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্বাচিত প্রার্থীদের ‘এ’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর-এর অফিসে (কলা অনুষদ, ডিন'স কমপ্লেক্স) উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘এ’ ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে। 

তালিকাভুক্ত প্রার্থীদের ‘এ’ ইউনিট অফিসে (কলা অনুষদ) তাদের রোল নম্বরের পাশে উল্লিখিত বিভাগে আগামী ৩০ জুন ও ১ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোনো ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ (Stop Automigration) অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অপ্ট-আউট (Opt-Out) করা যাবে। তবে ইতোমধ্যে যারা পছন্দক্রমের ১ম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নাই।

আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে মেধানুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) আগামী ৩ জুলাই তারিখে প্রকাশ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9