বাকৃবিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ফাঁকা আসন ৬৫টি

২৮ মে ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৩৪ AM
বাকৃবির লোগো

বাকৃবির লোগো © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের তিন দিনব্যাপী চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ৬টি অনুষদের মোট ১ হাজার ১১৬টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১ জন। সে হিসেবে ৬৫টি আসন ফাঁকা রয়েছে। বাকি আসনগুলো পরবর্তী মাইগ্রেশনের মাধ্যমে পূরণ করা হবে।

বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ।

তিনি জানান, বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৫টি, কৃষি অনুষদের ১৩টি, পশুপালন অনুষদের ৪টি এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ৬টি আসন ফাঁকা রয়েছে। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১৪টি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি এবং বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিংয়ে ৮টি আসন ফাঁকা রয়েছে। এ ছাড়াও, মাৎস্যবিজ্ঞান অনুষদের ৫টি এবং ফুড সেফটি ম্যানেজমেন্টে ৫টি আসন খালি রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে থেকে বাকৃবিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১১৬টি আসনের মধ্যে ভেটেরিনারি অনুষদে রয়েছে ১৮০টি, কৃষি অনুষদে ৩২০টি, পশুপালন অনুষদে ১৮০টি, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আওতাধীন কৃষি প্রকৌশলে ১০০টি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি এবং বায়োইনফরমেটিকসে ৩০টি, মাৎস্য বিজ্ঞান অনুষদে ১২০টি এবং ফুড সেফটি ম্যানেজমেন্টে রয়েছে ৩০টি আসন।

ট্যাগ: বাকৃবি
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬