ঢাবির ব্যবসায় শিক্ষার পুনঃভর্তির ফলাফল প্রকাশ, বিষয় পছন্দক্রম শুরু

২৭ মে ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ১২:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনঃভর্তি পরীক্ষার ফলাফল। সোমবার রাতে (২৬ মে) এ ফলাফল প্রকাশ করা হয়। আগামী ২ জুন পর্যন্ত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফলাফল পুনঃপরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে। মেধাক্রমে ১ থেকে ১২০০ পর্যন্ত ও কোটায় আবেদনকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২ জুনের মধ্যে বিস্তারিত ফরম পূরণ ও তাদের বিষয় পছন্দক্রম  অনলাইনে দিতে হবে। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেট গরমিল ধরা পড়ে। এর সমাধান দিতে না পারায় ২০ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগের বিরুদ্ধে কিছু ভর্তিচ্ছু আদালতে রিট করেন। 

আরও পড়ুন: সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ

এরপর হাইকোর্ট পরীক্ষার ফল প্রকাশে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি ২৩ মার্চ এক বিশেষ সভায় এমসিকিউ অংশের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদালতের অনুমতি চেয়ে আবেদন করে।

প্রশ্নপত্রে ত্রুটির কারণে আদালতের নির্দেশে এই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পুনরায় ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ অংশে নেওয়া হচ্ছে এবং কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন—এ নির্দেশ আদালতের। এর পরেই গত ১৭ মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় পরীক্ষা। এতে কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাই অংশ নেন।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9