হাবিপ্রবির দ্বিতীয় মেধাতালিকা ২৭ মে’র মধ্যে, জানা গেল ভর্তির তারিখ

২৩ মে ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৫৫ AM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক ফলাফল আগামী ২৬ মে’র মধ্যে প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ভর্তি নেওয়া হবে আগামী ২৮ ও ২৯ মে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রথম ধাপে ভর্তির পরও ৫৭৭টি আসন শূন্য রয়েছে বলে জানা গেছে।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিফটভিত্তিক মেধাতালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের ভর্তি ও মাইগ্রেশন শেষে দ্বিতীয় ধাপে যারা ভর্তির জন্য নির্বাচিত হবেন, তাদের পছন্দক্রমের উপর ভিত্তি করে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক ফলাফল আগামী ২৬ মে’র মধ্যে প্রকাশ করা হবে। 

প্রার্থীরা ওয়েবসাইটে (https:www.admission.hstu.ac.bd) আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে কোন বিষয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেটি দেখতে পারবেন। উক্ত মেধাতালিকায় বিষয় প্রাপ্তদের আগামী ২৮ ও ২৯ মে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র
১. এসএসসি পাশের মূল সনদপত্র ও এইচএসসি পাশের মূল সনদপত্র (যদি থাকে)।

২. সর্বশেষ অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি।

৩. এসএসসি ও এইচএসসির মূল ট্রান্সক্রিপ্ট।

৪. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ৪ কপি, স্ট্যাম্প সাইজের ছবি ২ কপি। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। 

৫. কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে।

আরও পড়ুন: হাবিপ্রবিতে ৫৭৭ আসন ফাঁকা, সবচেয়ে বেশি প্রকৌশল অনুষদে

ভর্তি প্রক্রিয়া: বিষয়প্রাপ্তদের ২৮ ও ২৯ মে সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। বিষয়প্রাপ্তদের ওয়েবসাইটে (https:www.admission.hstu.ac.bd) আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে নির্ধারিত ভর্তি ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম আগামী ২৭ মে রাত ৯টার পর হতে পূরণ করা যাবে। ভর্তির আবেদন ফরম পূরণ শেষে অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে।

ফরমের প্রিন্টেড কপি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ডিন অফিসে আগামী ২৯ মে বিকেল ৪টার মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি ফাঁকা বলে গণ্য হবে। ভর্তির ধাপসমূহ ওয়েবসাইটে দেওয়ারয়েছে।

ভর্তি ফি ও ফি প্রদান প্রক্রিয়া: মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ-এর মাধ্যমে ভর্তি ফি বাবদ সর্বমোট ১৫হাজার ৯১৫ টাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) পাওয়া যাবে। উল্লেখিত মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে শিক্ষার্থীরা রূপালী ব্যাংক এর যে কোন শাখায় সশরীরে হিসাবে জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। 

এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে। ভর্তির আবেদন সংক্রান্ত কোনও তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তির পর আবেদনপত্রে কোন ভুল বা মিথ্যা ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9