হাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আজ, ভর্তিচ্ছুদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা প্রশাসনের

০৫ মে ২০২৫, ০৭:৫৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। সোমবার (৫ মে) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বুধবার (৭ মে) পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন এবং ভর্তিচ্ছুদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (৪ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপচার্য ড. মো. এনামউল্যা ভর্তি পরীক্ষাকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

আরও পড়ুন: হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ২

বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে জানা যায়,  রাজশাহী থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ও ঢাকা থেকে আসা একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য দিনাজপুর রেলস্টেশন থেকে ক্যাম্পাসে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন চিকিৎসক ও প্রাথমিক চিকিৎসার সামগ্রী রাখা হয়েছে, এছাড়া দিনাজপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের সহযোগিতায় গঠিত মেডিকেল টিম থাকবে।

1f6237ce-1dc3-4e1f-a1ae-3411c125372c

এছাড়া, একাডেমিক ভবনগুলোর সামনে পরীক্ষার্থীদের বিশ্রাম ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নারী ও পুরুষ অভিভাবকদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থাও করা হয়েছে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য কাজ করবে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি’র যৌথ টিম। সিটপ্ল্যানসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া থাকবে প্রতিটি অ্যাকাডেমিক ভবনের সামনে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে অংশ নিচ্ছেন ২৫,৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২,২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) শাখায় ২,৩৯৪ জন, ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) শাখায় ৪,৪৫৬ জন এবং ‘সি’ ইউনিট (সমন্বিত) শাখায় ১৮,৪৩৮ জন।

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ …
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
পিটিআইএর সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা …
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
রোনালদোকে ‘সর্বকালের সেরা’ দাবি ট্রাম্পের 
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
পেছাল চিত্রনায়ক সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন, ৯ এপ্রিল…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ল
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬