হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ২

০৪ মে ২০২৫, ১১:২৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
এ হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়

এ হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায় © সংগৃহীত

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রবিবার (৪ মে) রাতে এই দুইজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।

আটককৃতরা হলেন—গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

ডিসি রবিউল হাসান জানান, সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে পেছন থেকে এনসিপি নেতা হাসনাতের গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। চালকের ভাষ্যমতে, হামলাটি ছিল সুপরিকল্পিত।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তাৎক্ষণিক অভিযানের নির্দেশ দেন। অভিযানে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ডিসি রবিউল।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬