ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৮.৭৭ শতাংশ

২৩ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। 

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন এই ইউনিটের ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার পাসের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। মোট ৮৪৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। এরমধ্যে ৬২২ জন মেয়ে এবং ২২৩ জন ছেলে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৭-৩১ মার্চের মধ্যে ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) বিস্তারিত তথ্যের ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে হবে।

এর আগে গত গত ৪ জানুয়ারি বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছিল। এবার আসন প্রতি লড়ছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬