গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে হাবিপ্রবি

১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থিত সবার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে ভালো-খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে অ্যাডহক কমিটির সভায় ভর্তির তারিখ, শর্ত ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে মত দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, গুচ্ছে শিক্ষার্থীদের ভোগান্তি বেশি- বিশেষ করে সেশনজট।

আরো পড়ুন: গুচ্ছ থেকে বেরিয়ে কুবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

উল্লেখ্য, গত বুধবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৬৮তম একাডেমিক সভায় ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের মতামতের ভিত্তিতে গুচ্ছ বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬