গুচ্ছ থেকে বেরিয়ে কুবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৬ জানুয়ারি ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

গুচ্ছ থেকে বেরিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৯ এপ্রিল ও ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে এদিন সকালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চালবে।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কীভাবে, যা জানা যাচ্ছে

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩ মে ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গত বছর গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভর্তি পরীক্ষা নিয়েছে কুবি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬