চবির বি ইউনিটের ফল প্রস্তুত, যে কোন সময় প্রকাশ

২৩ আগস্ট ২০২২, ০৫:২০ PM
চবি ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার যে কোন সময় ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বি ইউনিট কো-অর্ডিনেটর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।

তিনি বলেন, বি ইউনিটের ফলাফল প্রস্তুত করে আইসিটি সেলে জমা দিয়েছি। ওনারা চাইলে যেকোনো সময় প্রকাশ করতে পারবেন।

মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, গতকাল সোমবার আমরা ফলাফল পেয়েছি। বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে আজকে প্রকাশ করবো।

এর আগে শনিবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯ টি কেন্দ্রে দুই শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছিলেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৬ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু। এদের মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৩ হাজার ২৮৯ জন ও বিকেলের শিফটে অংশ নিয়েছেন ১৩ হাজার ৩১৮ জন।

ট্যাগ: চবি
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬