কৃষি গুচ্ছের সভা আজ, আলোচনা হবে যেসব বিষয়ে

১২ জুন ২০২২, ০৬:৩৬ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে আজ রবিবার বৈঠকে বসতে যাচ্ছে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বিকাল ৪টায় এই সভা শুরু হবে।

জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। সভায় আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার ফি, সিলেকশন বৃদ্ধি, পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, একাধিক শিফটে পরীক্ষা আয়োজন করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

সভায় ভর্তি পরীক্ষায় সিলেকশন বৃদ্ধির বিষয়ে আলোচনার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন মিয়া।

আরও পড়ুন: ‘জাবি ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে’

তিনি বলেন, কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছে। আজকেও বিষয়টি আলোচনা হয়েছে। এ বিষয়ে ইউজিসির বক্তব্য আমরা শুনেছি। আজ আমাদের একটি সভা রয়েছে। সভায় সিলেকশন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করব।

তিনি আরও বলেন, সকলকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া সম্ভব নয়। কেননা আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা পরীক্ষা নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হতে চাই না। সেজন্য আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে পরীক্ষার কেন্দ্র করতে চাই না। তবে একাধিক শিফটে পরীক্ষা নেওয়ার যে বিষয়টি সামনে এসেছে সেটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9