‘জাবি ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে’

১১ জুন ২০২২, ১০:০৮ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান জানিয়েছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করেই জাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। শনিবার (১১ জুন) রাতে মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানান তিনি। 

তিনি আরও জানান, এবার আমাদের ইউনিট কমে গেছে। এজন্য শিক্ষার্থীদের যাতে দুর্ভোগ না হয়, সেই বিবেচনা করেই অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে জাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পাঁচ ইউনিট মিলে ২৫ দিনে মোট ১ লাখ ৯০ হাজার ৮৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান জানান, জাবির পাঁচ ইউনিটে (এ, বি, সি, ডি, ই) মোট ১ লাখ ৯০ হাজার ৮৬০ আবেদন পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার ৩৬৫টি, ‘বি’ ইউনিটে ২৯ হাজার ৯৬০টি ও ‘সি’ ইউনিটে ৩২ হাজার ২৯৫টি আবেদন পড়েছে।

তিনি আরও জানান, জাবির ‘ডি’ ইউনিটে সবচেয়ে বেশি ও ‘ই’ ইউনিটে সবচেয়ে কম আবেদন পড়েছে। ‘ডি’ ইউনিটে ৬২ হাজার ৪০৪টি আবেদন ও ‘ই’ ইউনিটে ১১ হাজার ৭৮৩টি আবেদন পড়েছে।

এদিকে গত ১৮ মে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে

জাবির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই হতে ১১ আগস্টের মধ্যে সম্পন্ন করা হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

জাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তিতে বিভাগ ও বিষয়ভিত্তিক আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য এই লিংকে পাওয়া যাবে। জাবির এ, বি, সি ও ই ইউনিটে আবেদন ফি ৯০০ টাকা ও ডি ইউনিটে আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষা এইচএসসি’র পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী হবে। এইচএসসি ২০২১ পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9