এইচএসসির ফল রোববার

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৫ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আমরা ফল প্রকাশ করবো। আগামী সপ্তাহের শুরুর দিকেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: এইচএসসির ফল কবে জানালেন শিক্ষামন্ত্রী

জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ করেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

আরও পড়ুন: করোনায় আরও ৪১ জনের মৃত্যু

এ অবস্থায় বোর্ড জানায়, সব জটিলতার অবসান ঘটিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে। ১২, ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারির যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, এইচএসসির ফল প্রকাশের জন্য ১২, ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। এই তিনদিনের যেকোন একদিন ফল প্রকাশ করা হবে।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence