সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ২৯ অক্টোবর

১৩ জুলাই ২০২১, ০৫:৪৪ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর পরীক্ষা শুরুর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ঢাবির ডিনস কমিটির এক জরুরি সভায় পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু হওয়ায় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা ওইদিন থেকে শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে।

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল আরও বলেন, অধিভুক্ত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। আর বাণিজ্য অনুষিদের ভর্তি পরীক্ষা হবে ৫ নভেম্বর।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতা…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬