কৃষি গুচ্ছের প্রাথমিক ভর্তি শুরু, যে কারণে বাতিল হতে পারে আসন

১০ নভেম্বর ২০২৪, ০৯:৪২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার © ফাইল ছবি

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ রোববার (১০ নভেম্বর) শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত এ প্রক্রিয়া চলছে।

এর আগে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ ফল প্রকাশ করা হয়। এর আলোকে আজ রোববার প্রাথমিক ভর্তি শুরু হলো। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে আসন শূন্য ঘোষণা হবে বলে জানানো হয়েছে। 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয়ের পছন্দক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ভর্তি প্রার্থিতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড’র যে কোন একটির মাধ্যমে ভর্তি ফির প্রথম অংশ (অফেরতযোগ্য) ১০ হাজার টাকা জমা দিতে হবে।

জনতা ব্যাংকের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখায় পরিচালিত হিসাব নম্বরে এ টাকা দিতে বলা হয়েছে। ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটে আসন শূন্য, ডাকা হলো ভর্তিচ্ছুদের

নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে উক্ত আসন শূন্য গণ্য করে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) প্রথম অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে প্রার্থী ওয়েবসাইট (acas.edu.bd)-এ সাইন-ইন পূর্বক তা করতে পারবে।

একবার অটোমাইগ্রেশন বন্ধ করলে পরে আর চালু করা যাবে না। প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি বা বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যে ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে খুলল ওমানের শ্রমবাজার, প্রথম দফায় নেবে ১০ হাজার জন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9