প্রকৌশল গুচ্ছে চতুর্থ ধাপে ভর্তির নতুন তারিখ নির্ধারণ

০৬ জুলাই ২০২৪, ১০:৫০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট

প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েট © ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের চতুর্থ ধাপে ভর্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ জুলাই এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ জুন অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রকৌশল গুচ্ছের চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ ধাপের কার্যক্রমের তারিখ পরিবর্তন করে ১৪ ও ১৫ জুলাই করা হয়েছে।

এদিকে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনের তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হতে পারে বলে জানানো হয়েছে। 

এর আগে চতুর্থ ধাপে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত মেধা তালিকা হতে গত ৮, ৯ ও ২৯ মে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারী শূন্য আসন সংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে https://admissionckruet.ac.bd দেওয়া হয়েছে।

আরো পড়ুন: আন্দোলনে বন্ধ ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি, শুরু হবে কবে?

তৃতীয় পর্যায়ের ভর্তির পর আসন খালি থাকায়  ৫ হাজার ৮০১ থেকে ৬ হাজার ৫০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমায় স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি নেওয়া হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
  • ৩১ মার্চ ২০২৬
সুযোগ নষ্টের খেসারত, সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence