দ্বিতীয় ধাপে ভর্তি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

০২ জুলাই ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ভর্তিচ্ছুদের যারা প্রথম ধাপে আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি, এসব শিক্ষার্থীরা এ ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

রবিবার (৩০ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন ০৭ জুলাই বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০ টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অথবা সরাসরি ১৬ জুলাইয়ের মধ্যে অবশ্যই উক্ত কলেজে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থীর ২য় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। ২য় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোন মেধা তালিকা দেয় হবে না। তবে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপে পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে।

চলতি শিক্ষাবর্ষে এর আগে গত ২১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। পরে ২২ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়। চলে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়।

 
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence