রাবির 'বি' ইউনিটের নবম ও মুক্তিযুদ্ধ কোটার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

২৭ জুন ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নবম ও মুক্তিযুদ্ধ কোটার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের উত্তীর্ণ পরীক্ষার্থীদের অষ্টম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষামান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য নবম মেধাতালিকা এবং বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনি কোটার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হলো।

নির্বাচিতদের সাক্ষাৎকার ও ভর্তির কার্যক্রম আগামী ৩০ জুন ও ১ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের সকাল ১০টায় ডিনস্ কমপ্লেক্স ভবনে (কক্ষ নং-৩১৮, তৃতীয় তলা) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান জেনে নিতে হবে। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের ৩০ জুন ও ১ জুলাইয়ের মধ্যেই ভর্তির সকল কার্যক্রম শেষ করতে হবে।

আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকারসহ ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর সুযোগ থাকবে না। আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

কোনো ভর্তিচ্ছু যদি প্রাপ্ত বিভাগেই থাকতে চান বা অটো-মাইগ্রেশনের সুযোগ নিতে না চান, তাহলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে ১ জুলাই বিকাল ৪টার মধ্যে অটো-মাইগ্রেশন বন্ধ করতে হবে (Stop automigration)।  

কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬
অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা
  • ২০ এপ্রিল ২০২৬
গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
  • ২০ এপ্রিল ২০২৬