ঢাবিতে ভর্তি: কোটায় বিষয় বরাদ্দ করা হবে আজ

০৩ জুন ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য কোটায় বিষয় বরাদ্দ দেওয়া হবে আজ সোমবার (৩ জুন)। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বরাদ্দকৃত বিষয় দেখতে পাবেন ভর্তিচ্ছু। ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে কলা অনুষদের তিনটি বিষয়ের কয়েকটি আসন এখনও শূন্য রয়েছে বলে জানা গেছে। পঞ্চম ধাপে বিষয় বরাদ্দের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে অনলাইন ভর্তি কমিটির এক বিশেষ নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, চূড়ান্ত (৫ম ধাপ) বরাদ্দ সম্পন্ন করার মাধ্যমে সব আসন পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় বরাদ্দের কাজ শেষ হবে এবং ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এরপর নতুন করে আর বিষয় বরাদ্দের মাধ্যমে ভর্তির সুযোগ নেই। আগামী ১ জুলাই সব বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস শুরু হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে   ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির চতুর্থ ধাপের বিষয় বরাদ্দ প্রকাশ করা হয়েছে। পরবর্তী একটি ধাপে (৪ জুন) বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে। কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্তরা সোমবার (৩ জুন) রাতে তাদের বরাদ্দকৃত বিষয় দেখতে পাবেন। এ ধাপে (বা পরবর্তীতে চূড়ান্ত ধাপে) নতুন কেউ একটি বিষয়ের বরাদ্দ পেলে (কোটার জন্য আবেদন করা হলেও) শিক্ষার্থীকে চূড়ান্ত ধাপের বিষয় বরাদ্দ/ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নিচের দু'টি কাজ অবশ্যই করতে হবে-

ক) বরাদ্দকৃত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফি’র একটি অংশ নিম্নলিখিত হারে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, এ অগ্রিম টাকা চূড়ান্ত বরাদ্দের পর ভর্তির সময়ে ভর্তি ও অন্যান্য ফি জমাদানের সময় সমন্বয় করা হবে।

আরো পড়ুন: কার্জন হল এলাকায় সহপাঠীসহ ঢাবি ছাত্রীকে মারধর করলেন ছাত্রলীগ কর্মীরা

অ. চূড়ান্তভাবে শিক্ষার্থীর বিষয় বরাদ্দপ্রাপ্ত হলে (পছন্দক্রমের প্রথম বিষয় পেলে অথবা অটোমাইগ্রেশন বন্ধ করা হলে) ৫০০ টাকা, আ. চূড়ান্ত বরাদ্দে পছন্দক্রম অনুযায়ী সামনের জন্য বিষয়ের জন্য অপেক্ষমাণ থাকতে ১০০ টাকা দিতে হবে।

খ) আগাম পরিশোধের রসিদ ও উচ্চমাধ্যমিক/সমমান এবং মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল গ্রেডশিট/মার্কশিটসহ সংশ্লিষ্ট ইউনিটের নোটিশে উল্লিখিত নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে সেগুলো জমা দিতে হবে।

এ দু'টি কাজের যে কোনটি সম্পন্ন না করা হলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহী নয় বলে গণ্য হবে এবং তার মনোনীত বিষয় প্রত্যাহার করে বিষয়ের আসনটি অন্য শিক্ষার্থীকে পরবর্তী মনোনয়নে বরাদ্দ করা হবে। পরবর্তী কোনও ধাপের বিষয় মনোনয়নে সে আর বিবেচিত হবে না। যারা প্রথম মনোনয়নে অটোমাইগ্রেশন বহালের জন্য টাকা জমা করেছে তারা অটোমাইগ্রেশনের জন্য পুনরায় টাকা জমা করতে হবে না।

যদি তারা মাইগ্রেশন বন্ধ করতে চায় তবে তারা মাইগ্রেশন বন্ধ নিশ্চিত করার জন্য টাকা জমা করবে। শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচী সংশ্লিষ্ট ভর্তির ইউনিট অনলাইনে প্রকাশ করবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর জুলুম করা হচ্ছে: জামায়া…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence