ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় ববিতে উপস্থিত ৮৮ শতাংশ ভর্তিচ্ছু

০১ মার্চ ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ববি উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ববি উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ২৩৯ জন। উপস্থিত ছিলেন ১ হাজার ৯৮০ জন। সে হিসেবে শতকরা ৮৮.৪৩ শতাংশ ভর্তিচ্ছু এ কেন্দ্রের পরীক্ষায় অংশ নিয়েছেন।
 
শুক্রবার (০১ মার্চ) সকাল ১১ থেকে পরীক্ষা শুরু হয় এ পরীক্ষা। শেষ হয়েছে দুপুর সাড়ে ১২টায়। পরীক্ষা শুরুর ২০ মিনিট পর কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

কেন্দ্র পরিদর্শন শেষে ববি উপাচার্য বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে এক লাখ ২২ হাজার ৮১ জন ভর্তিচ্ছু পরীক্ষার জন্য আবেদন করছেন। বিগত বছরগুলোর মতো এবারও বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9