ঢাবি, রাবির পাশাপাশি চবির ভর্তি পরীক্ষা চট্টগ্রাম নগরীতেও

০১ মার্চ ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (২মার্চ) শুরু হতে যাচ্ছে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুষ্ঠিত হবে। এর বাইরে বিভাগীয় পদ্ধতিতে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো ক্যাম্পাসের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়ার কথা থাকলেও স্থান সংকুলান না হওয়ায় ক্যাম্পাসের বাহিরে পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এসব কেন্দ্রে ১৩ হাজার ২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবে। পাঁচটি কেন্দ্রের মধ্যে রয়েছে- চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ, হাটহাজারী সরকারি কলেজ ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন: ঢাবির ১৮শ’ আসনে ভর্তির পরীক্ষায় বসছেন সোয়া লাখ শিক্ষার্থী

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষায় চবির চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মোট ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। প্রতি আসন লড়বেন ৪৯ জন ভর্তিচ্ছু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার।

প্রথমদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।  ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ। ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9